সাভারে তিন স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- জামসিং এলাকার শুকুরজান জিন্নত আলী হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাগর, রাকিব ও দশম শ্রেণির শিক্ষার্থী আলামিন।
আহত শিক্ষার্থীরা জানান, রাতে তারা জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা কিছু বুঝে ওঠার আগেই তাদের তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা একটি প্রাইভেটকারে উঠে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।