ময়মনসিংহে ই-ট্রাফিক পুলিশিং উদ্বোধন

ময়মনসিংহে ই-ট্রাফিক পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এডমিন এন্ড অপস্) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার) বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন। বুধবার বিকালে জেলা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, জাসদ নেতা অ্যাডভোকেট সাদিক হোসেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশ ও প্রশাসন কর্মকর্তাগণ। পরে তারেক স্মৃতি অডিটরিয়ামে মাদক ও জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।