গৌরিপুর রেলস্টেশনের ডুকার সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী লোকাল ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে গৌরিপুর-মোহনগঞ্জে রেল চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে কতৃৃপক্ষ জানায়, বেলা ১২টায় গৌরিপুর রেলস্টেশনের ডুকার সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। গতি কম থাকায় এতে হতাহত হয়নি।
রেলওয়ে থানার পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ দুর্ঘটনা কারণে গৌরিপুর-মোহনগঞ্জে রেল পথে রেল চলাচল বন্ধ রয়েছে।