কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রাম এলাকার আদর্শ মৎস্য হ্যাচারীর অফিস কক্ষ থেকে র্যাব-১১ এর সদস্যরা তাকে আটক করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল নোয়াগ্রাম আদর্শ মৎস্য হ্যাচারীতে অভিযান চালায়। ওই হ্যাচারীর কক্ষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রির সময় র্যাব ১ হাজার ৫৭৫ বোতল ফেনসিডিল ও ১৪ বোতল ভদকাসহ সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রামের সিদ্দিক চৌধুরীর ছেলে সিরাজুল ইসলামকে (২৬) আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭শ’ টাকা।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় আজ শুক্রবার সকালে মামলা হয়েছে বলে র্যাব জানিয়েছে।