যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে হাত বোমা, অস্ত্র ও গুলিসহ রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁগআচড়া বাজার থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা বলে জানা গেছে।
আটক রফিকুল যশোরের ঝিকরগাছা উপজেলার বড়খলশি গ্রামের আইনুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনোর উদ্দেশে শার্শার বাঁগআচড়া বাজারের কাছে একটি আমবাগানে সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে একজনকে ১০টি তাজা হাতবোমা, একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ রফিকুলকে আটক করে।
শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব জানান, তার বিরুদ্ধে বিস্ফোরণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে।