নিম্ন মানের উপকরণ দিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় চট্টগ্রামের কয়েকটি অভিজাত কমিউনিটি সেন্টারকে সতর্ক করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার নগরীর রিদম স্কয়ার, কিশলয়, দ্যা কিং অব চিটাগাং, ব্লুমিং পার্ক, আনিকা কমিউনিটি সেন্টার ও বসুন্ধরা কমিউনিটি সেন্টারকে সতর্ক করা হয়।
এ সময় জবাই করা গরুর নাড়িভুড়ি নালায় ফেলে পরিবেশ দূষণ করায় নগরীর পাঁচলাইশ এলাকার বার্ড প্রোটিন হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিসিসির ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, এসব কমিউনিটি সেন্টারে নিম্ন মানের ঘি দিয়ে রান্না ও নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্না করা হচ্ছিল।