মেহেরপুরের গাংনীর ব্রাহ্মণদী নিশিপুর গ্রামের স্থানীয় যুবলীগ লীগ নেতা শুকুর আলীর (৫০) লাশ পুকুর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
তার মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি নিশিপুর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।