বিশ্ববিদ্যালয় দিবস ও ঈশা খাঁ ভার্সিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান

বিশ্বদ্যািলয় দিবস ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। বুধবার সন্ধ্যায় আতশবাজি পোড়ানো ও ফানুষ ওড়ানো হয়। তা ছাড়াও বিশ্ববিদ্যালয় ভবনে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার কেক কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আনম নৌশাদ খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ও ট্রেজারার অনিল চন্দ্র সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর মো. রফিকুল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আরজ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, প্রক্টর রিয়াদ আহমেদ তুষার, লাইব্রেরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান প্রমুখ।