শার্শায় ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে পঞ্চাশ পিস ইয়াবাসহ পারভিনা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
 
শনিবার ভোরে পাকশিয়া বাজার থেকে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা তাকে আটক করে। তিনি পাকশিয়া গ্রামের ফুলসুদ্দিনের স্ত্রী।
 
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা শার্শার পাকশিয়া বাজারে অভিযান চালায়। এ সময় পারভিনা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।