ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সিনিয়র সহকারী পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা করার সময় কাউসার আলম নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ গত বুধবার দুপুরে। কাউসার আলম সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের হাজি বাদশাহ আলমের ছেলে। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়। তারা হলো, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের আব্দুল খালেকের দুই ছেলে ফায়েজ ও কাউসার।
আটক ভুয়া সিনিয়র এএসপি কাউসার আলম জানান, সে ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবে সার্ভিস বয়ের কাজ করে গত ১০ বছর যাবত্। কয়েক বছর আগে বঙ্গভবনের একটি অনুষ্ঠানে যাওয়ার পাস কার্ড পায়। সে সময় থেকে তার ওই কার্ডটি বিভিন্ন জায়গায় প্রতারণার কাজে ব্যবহার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।