সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বালু-বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে কুরমান আলী (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার খাদুলী গ্রামের বাসিন্দা। কিছু দিন ধরে কুরমান উল্লাপাড়া শহরে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে লাহিড়ী মোহনপুর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুরমান পৌরসভাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিলেন। শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগ্রামী ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুরমান মারা যান।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল হাকিম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’