দিনাজপুরে বাসচাপায় দম্পতি নিহত

 
দিনাজপুরের সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীতলা মোড়ে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- দীনেশ চন্দ্র রায় ও তার স্ত্রী শ্যামলতা রায়। তারা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাউল গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানিয়েছে, বাবলু এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। বাসটি লক্ষ্মীতলা মোড় এলাকায় একটি মোটরসাইকেল চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই দীনেশ ও তার স্ত্রী শ্যামলতা নিহত হন।
 
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পর আধা ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।