গৌরীপুরে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করে ফেরার পথে ওই উদ্ধারকারী ট্রেনটি দুর্ঘটনা পতিত হয়। ১২ ঘণ্টা পর শনিবার দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিত হয়।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফলে ময়মনসিংহ-জারিয়া-মোহনগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
জানা যায়, গৌরীপুরে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের দুটি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন উদ্ধার করে ফেরার পথে ট্রেনটি দুর্ঘটনা পতিত হয়। ১২ ঘণ্টা পর শনিবার দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিত হয়। গেীরীপুরের ট্রেন দুর্ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট ও উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।