মুন্সীগঞ্জের সিরাজদিখানে রায়হান (৪) ও জিহাদ (২) নামে দুই শিশুর পানিতে ডুবে মারা গেছে ।
শনিবার উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তাদের বাবার নাম বাচন মাতব্বর।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুরের পাশে দুই ভাই খেলা করছিল। হঠাৎ জিহাদ পুকুরে পড়ে গেলে তাকে তুলতে বড় ভাই রায়হান পানিতে নামে। এরপর দুজনেই পানিতে ডুবে যায়। পরে দুই ভাইয়ের মৃতদেহ বিকালে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।