মিরসরাই ইকনোমিক জোনের নির্মাণ কাজের উদ্বোধন কাল

চট্টগ্রামে আগামীকাল মিরসরাই ইকনোমিক জোনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অারো দশটি ইকনোমিক জোনের সাথে মিরসরাই ইকনোমিক জোনের উদ্বোধন করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ খবর জানিয়েছে।
 
আরো জানা যায়, সরকার দেশী এবং বিদেশী বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৭ হাজার ৭১৬ একর জমিতে মিরসরাই ইকনোমিক জোন উন্নয়ন করবে। জোনে দশ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দর থেকে ৬৭ কিলোমিটার দূরে এই মিরসরাই ইকনোমিক জোনটি অবস্থিত।
 
একই সুত্রে থেকে আরো জানা যায়, ইতোমধ্যে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, সম্ভাব্যতা যাচাই এবং একটি মহা-পরিকল্পনাসহ সকল প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।