নগরীর ভাটারখাল বস্তিতে শনিবার মাদক ক্রয়-বিক্রয়ের নিয়ন্ত্রণ নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ভাটারখাল বস্তির বাসিন্দা ঘাট শ্রমিক লীগ নেতা বাদশা মিয়ার সঙ্গে আলমগীর হোসেনের মাদক ক্রয়- বিক্রয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুর ১টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে। সংর্ঘষে বস্তির বাসিন্দারা জড়িয়ে পড়ে । তারা দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করে। সংর্ঘষে বাদশাসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে র্যাব ও পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।