ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে অশ্লীল ভিডিও প্রদর্শন মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার গাজিরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলো- কম্পিউটার ব্যবসায়ী মিলন (২০), একই এলাকার সবুর (২২) এবং জালাল (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাস আগে উপজেলার গাজিরহাট বাজারে কম্পিউটার ব্যবসায়ী খুরশেদ আলমের ছেলে মিলন গাজিরহাট ডিগ্রী কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্রীর কৌশলে ছবি নিয়ে ওই এলাকার বাবলু’র যোগসাজশে মিলনসহ আরো কয়েকজন বখাটে যুবক ল্যাপটপে ফটোশপের মাধ্যমে তার ছবি দিয়ে নগ্ন ভিডিও চিত্র তৈরী করে বিভিন্ন মোবাইলে দেয়।
পরে এই ঘটনায় ওই মেয়ের বাবা রাণীশংকৈল থানায় মিলনসহ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। শনিবার ভোরে রাণীশংকৈল থানা পুলিশ উপজেলার গাজিরহাট বাজারে অভিযান চালিয়ে কম্পিউটার ব্যবসায়ী মিলন, একই এলাকার সবুর এবং জালালকে আটক করে।
এই ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ইতোমধ্যে ৩ আসামীসহ একটি কম্পিউটার আটক করা হয়েছে।