৩১ মার্চ আসন্ন ইউপি নির্বাচনে নেত্রকোনার মদন উপজেলার ৮টি ইউনিয়নের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
তারা হলেন- ১নং কাইটাইল ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত সাফায়েত উল্লাহ রয়েল, বিএনপি থেকে মো. আবু তাহের আজাদ। ২নং চানগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মো. সেলিম মিয়া, বিএনপি থেকে নুরুল আলম তালুকদার। ৩নং মদন ইউনিয়নে আওয়ামী লীগ থেকে জহিরুল ইসলাম বাবুল, বিএনপি থেকে মো. রহিছ মিয়া। ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে এ একে এম নুরুল ইসলাম ছদ্দু মিয়া, বিএনপি থেকে মো. জহিরুল ইসলাম। ৫নং মাঘান ইউনিয়নে আওয়ামী লীগ থেকে কায়কোবাদ চৌধুরী, বিএনপি থেকে মো. রফিকুল ইসলাম। ৬নং তিয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নাজিম উদ্দিন খান, বিএনপি থেকে মো. রুহুল আমিন। ৭নং নায়েকপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মো. সাদেকুর রহমান, বিএনপি থেকে মো. আতিকুর রহমান। ৮নং ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে দেওয়ান মসরুর ইয়ার চৌধুরী, বিএনপি থেকে রফিকুল ইসলাম চৌধুরী।