সাপাহারে শ্রমিকের মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় কাঠ বোঝাই একটি ট্রলি থেকে পড়ে গিয়ে মাহমুদুল হাসান (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
শনিবার সন্ধ্যায় উপজেলার শিরন্টি মোড়ে এ ঘটনা ঘটেছে। হাসান জেলার পোরশা উপজেলার বারিন্দা গ্রামের আবু সাঈমের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বারিন্দা গ্রাম থেকে একটি ট্রলিতে চড়ে কয়েক জন শ্রমিক জেলার পত্নীতলা উপজেলার পাইকবান্দা বন বিটে গাছ আনতে যায়। সন্ধ্যায় কাঠ বোঝাই ট্রলি নিয়ে পোরশায় তারা যাচ্ছিলেন। এ সময় শিরন্টি মোড়ে পৌঁছালে চলন্ত ট্রলির উপর থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন হাসান । দ্রুত উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । খবর পেয়ে রাতে স্বজনেরা পোরশা হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে যায়।
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।