ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে ১০টি গরু চুরি হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনুমানিক আট লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন।
কৃষক জামাল হোসেন জানান, রবিবার ভোর রাতে একদল চোর গোয়াল ঘরে হানা দিয়ে তার তিনটি, মোশাররফ হোসেনের চারটি ও আনোয়ারুলের তিনটি গরু চুরি করে নিয়ে ট্রাকে তুলে পলিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, তিনি এ খবর শুনেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।