কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে চিকিৎসকের কর্মবিরতি চলছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে।
 
জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের ইনডোরে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকে লাঞ্ছিত করেন রোগীর স্বজনেরা। এ ঘটনার পর থেকে মুহূর্তে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতির ডাক দেন। এখনও কর্মবিরতি চলছে।