সাভারে র‌্যাবের অভিযানে বিপুল পর্ণোগ্রাফি সিডি, কম্পিউটার জব্দ

ঢাকা জেলার সাভার উপজেলায় রোববার একটি বহুতল বিপনী বিতানে র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান পর্ণোগ্রাফি সিডি, মেমোরি কার্ড ও কম্পিউটার জব্দ করেছে র‌্যাব-৪ ।
 
জানা গেছে, র‌্যাব-৪ এর উদ্যোগে সাভার বাজার বাসষ্ট্যান্ডে রাজ্জাক প্লাজার আট তলা ভবনের তৃতীয় তলায় বিভিন্ন মোবাইল সার্ভিসের দোকানে অভিযান চালান র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান।
 
এ বিষয়ে র‌্যাব জানায়, সাভারের রাজ্জাক প্লাজার তৃতীয় তলায় বিভিন্ন মোবাইল সার্ভিসের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে মেমোরি কার্ড সহ পর্নছবি জব্দ করা হয়। এর সাথে বেশ কয়েকটি দোকানে পর্নগ্রাফি ছবি ও কয়েকটি কম্পিউটারও জব্দ করা হয়।
 
এসময় পর্নগ্রাফিছবি রাখার দায়ের তিনটি মোবাইল সার্ভিসের দোকানি সাখোয়াত, জয় সাহ ও বাবর আলীকে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়।