হবিগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল ফয়সল মিয়া (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ছিলেন। রবিবার সন্ধ্যায় নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিমুদ্দিন জানান, অলিপুর থেকে ফয়সলসহ দুইজন মোটরসাইকেলযোগে হবিগঞ্জ আসছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নুরপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফয়সলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
হবিগঞ্জ সদর হাসপাতালের ডা. দেবাশীষ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।