কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব (বাপসা) উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৩ দফা দাবী বস্তাবায়নের লক্ষে অবস্থান পূর্বক কর্মবিরতি পালন করেছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সংগঠনটি দিনব্যাপী এ কর্মসূচী পালন করে। এ সময়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব উপজেলা শাখার সভাপতি সদরপুর ইউনিয়ন পরিষদের সচিব আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি পোড়াদহ ইউনিয়ন পরিষদের সচিব আলী আজম মৃধা, সাধারণ সম্পাদক চিথলিয়া ইউনিয়ন পরিষদের সচিব আকরামুল হক, সাংগঠনিক সম্পাদক বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রশিদ, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ধুবইল ইউনিয়ন পরিষদের সচিব বজলুল হক, অর্থ-সম্পাদক মালিহাদ ইউনিয়ন পরিষদের সচিব আবুল ফজল, মহিলা বিষয়ক সম্পাদক তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব দিলরুবা শারমিন, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব কাজী তৌহিদুজ্জামান, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল হক, কুর্শা ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রশিদ, আমলা ইউনিয়ন পরিষদের সচিব সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আকরামুল হক জানান, সচিবদের পদোন্নতি পূর্বক গ্রেড প্রদান, বেতন-বোনাস বিনোদন ভাতাসহ যাবতীয় অর্থের শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদান ও ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষে পেনশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে এ কর্মসূচী পালন করা হয়।