নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাতপাই রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সাতপাই রেল স্টেশন মাস্টার শেখ শাহাবুদ্দিন আহমেদ জানান, ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে সাতপাই স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।