দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদেশ দেওয়ার পূর্বে বুধবার এ মামলার নিম্ন আদালতে নথি তলব করেছিলো হাইকোর্ট। ওই নথি পর্যালোচনা করে আদালত মামলার কার্যক্রমের উপর এ স্থগিতাদেশ দেন। একইসঙ্গে মামলাটিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, মামলার তদন্ত কর্মকর্তাসহ বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।