রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ এক চরমপন্থি কেটাই মৃধাকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কেটাই সরিষা ইউপির বহলাডাঙ্গী গ্রামের টাইগার আইয়ুব মৃধার ছেলে।
পাংশা থানার সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ আবু শামা মো. ইকবাল হায়াতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক তদন্ত ময়েন, এসআই, শাখাওয়াত, এসআই আবু সায়েম, এসআই হাফিজ, এসআই রমজান বিশ্বাস রবিরার বিকালে কেটাইয়ের নিজ বাড়ির সামনে থেকে একটি শার্টার গান ও ২টি কার্তুজসহ গ্রেফতার করে থানায় নেয়া হয়।
কেটাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৩। তারিখ ২৯-০২-২০১৬। এছাড়াও গ্রেফতারকৃত কেটাইয়ের বিরুদ্ধে থানায় অস্ত্র, বিস্ফোরণসহ মোট ৭ টি মামলা রয়েছে।