চাঁদপুরের হাজীগঞ্জে কামরুল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে বাড়ির পাশের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের মাতৈন পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবক ওই এলাকার মৃত জহিরুল ইসলামে ছেলে।
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন জানান, যুবকটি এলাকায় তেমন একটা থাকতো না। তবে কেউ কি হত্যা করে গাছের সঙ্গে টাঙিয়ে রেখেছে না যুবক নিজেই ফাঁস দিয়েছে, তা ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।