বগুড়ায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রবিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন- উপজেলার দেওগ্রামের মৃত ইছাহাক আলী মোল্লার ছেলে মোল্লা মো. ফুয়াদ মাহমুদ (৪৫) ও তার স্ত্রী দিপালী বেগম (৩১)। 
 
কাহালু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করেছেন।