মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

 
পিরোজপুরের স্বরূপকাঠিতে মেয়েকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাবার। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার আদমকাঠি- কুড়িয়ানা সড়কে।
 
নিহত তপন পার্শ্ববর্তী বানাড়ীপাড়া উপজেলার চাখার এলাকার অমূল্য মন্ডলের ছেলে ।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে তপন মন্ডল তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে কুড়িয়ানা যাচ্ছিলেন। কুড়িয়ানা গার্লস স্কুলের সন্নিকটে  ব্যাটারীচালিত একটি অটোরিক্সা ঐ শিশুকন্যাকে পিছন দিক থেকে ধাক্কা দিতে গেলে তপন তাকে রক্ষার্থে এগিয়ে যান। মেয়েকে রক্ষা করতে পারলেও তপন গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ পাঠান। বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।