হাজীগঞ্জে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

 
চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় কামরুল হোসেন (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
 
কামরুল উপজেলার ৫ নং সদর ইউনিয়ন মাতৈন সর্দার বাড়ির মৃত নূরুল ইসলামের ছেলে।
 
নিহতের ফুফাত ভাই ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ জানায়, সকালে কামরুল হোসেনের মৃতদেহ দেখে পুলিশ খবর দেয়া হয়। রবিবার দিবাগত রাতে তাকে সর্দার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে কে বা কারা পরিকল্পিতভাবে হাত পা বেঁধে রশিতে ঝুলিয়ে রাখে। জঙ্গলে একটি পলিথিনসহ তার ব্যবহার করা শাট, লুঙ্গি ও প্যান্ট জব্দ করেছে পুলিশ।
 
তিনি আরো জানান, কামরুলকে মাদকাসক্তের চিকিত্সা জন্য খুলনা ও কুমিল্লা একাধিকবার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশির ভাগ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাটাতো।
 
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল। সকালে খবর পেয়ে এসে দেখি হাত পা বাঁধা লাশ ঝুলছে। পরে পুলিশে খবর দেই।
 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষযটি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে কামরুলের ফুফাত ভাই দ্বীন মোহাম্মদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।