সোনাতলায় দলীয় মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী

 
বগুড়ার সোনাতলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বঞ্চিতরা অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।উপজেলায় ৭ ইউনিয়নের মধ্যে বালুয়া ইউনিয়ন ব্যতীত ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।
 
সোনাতলা সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে এ পর্যন্ত তিনজন মনোনয়নপত্র গ্রহণ করেছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগেগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, বিএনপি মনোনীত ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন বেলাল এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (ফটিক)।
 
মধুপুর ইউনিয়ন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ছয়জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অসীম কুমার জৈন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম বাদল প্রধান (আওয়ামী লীগ সমর্থিত), সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন সাবু মুন্সি, মোঃ আব্দুল আলিম, বিএনপি মনোনীত প্রার্থী মোমিনুর রহমান স্বপন ও বাবলু মিয়া।
 
জোড়গাছা ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোস্তম আলী মন্ডল, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম রব্বানী, স্বতন্ত্র প্রার্থী শহিদুল হক ও রাকিবুল হাসান।
 
দিগদাইড় ইউনিয়ন থেকে এ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেছেন ছয়জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী- আলী তৈয়ব শামীম, বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোকছেদ আলী, সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাসান আকবর আফজাল (হারুন), স্বতন্ত্র প্রার্থী মালেক উদ্দিন মোল্যা (আওয়ামী লীগ সমর্থিত), মোঃ রবিউল ইসলাম ও মোস্তফা কামাল।
 
তেকানী চুকাই নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক মাস্টার, বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আশরাফ উদ্দিন আকন্দ, স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম (আওয়ামী লীগ সমর্থিত), আশরাফ উদ্দিন সরকার, মোঃ আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দিন ও মোশারফ হোসেন।
 
পাকুল্যা ইউনিয়ন থেকে ছয়জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন। তারা  হলেন-বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী একেএম লতিফুল বারী টিম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার রহমান শান্ত, স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান গেদা (আওয়ামী লীগ সমর্থিত), ছাদাকাতুল বারী পুটু (আওয়ামী লীগ সমর্থিত), এ.এইচ.এম.আব্দুল কাফী ও আব্দুল জলিল।
 
আগামী ২ মার্চ পর্যন্ত সকল পদের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান চলবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে  ৫ ও ৬ মার্চ। প্রত্যাহার ১৩ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৪ মার্চ।