আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
বকুল উপজেলার কায়েতপাড়া গ্রামের মৃত মোসলিম উদ্দীনের ছেলে।  সোমবার দুপুরে টিনের ছাউনির কাজ করার সময় ঘরের ছাউনির উপর দিয়ে যাওয়া বিদ্যুতেরতারে স্পর্শ লেগে নিচে পড়ে যায়। এরপর আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।