কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে সোহেল রানা (২৪) এবং জাবেদ আলী (৩২) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।

 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান এবং জাবেদ আলী কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনের কাছে সোহেল রানা ও জাবেদ আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। সোহেল রানা মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে ও জাবেদ আলী একই এলাকার বাদশা আলমের ছেলে।

 

পুলিশ সোহেল রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।