বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলপথ বিভাগ।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালানাকালে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় এস্টেট অফিসার (ডিইও) ওয়াহিদুন নবী, রেলওয়ে নিরাপত্তা কমান্ড্যান্ট জহিরুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দিনের উচ্ছেদ অভিযান শহরের শাহ ফতেহ আলী রেলব্রিজ এলাকা থেকে শুরু হয়ে কামারগাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় প্রায় আড়াইশ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।