মস্কোয় শিশুর বিচ্ছিন্ন মাথাসহ নারী গ্রেফতার

রাশিয়ার রাজধানী মস্কোয় শিশুর বিচ্ছিন্ন মস্তকসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে যাকে গ্রেতার কারা হয়েছে, তিনি ওই হতভাগ্য শিশুটির দাদি। চার বছরের শিশুটিরকে হত্যা করার পর তাদের বাসায় আগুনও ধরিয়ে দেন ওই পাষণ্ড নারী।
 
সিসিটিভির ভিডিওতে হাতে মস্তকসহ হিজাব পরিহিত এক নারীকে মেট্রো স্টেশনের পাশে হাঁটতে দেখা যায়। সেখানে এক পুলিশ কর্মকর্তা তাকে ধাওয়া করে মাটিতে ফেলে দেন।
 
আটকের পর তাকে একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার কাজ সম্পর্কে সচেতন কিনা তা যাচাই করা হচ্ছে সেখানে। মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে পুরে যাওয়া ফ্ল্যাট থেকে চার বছর বয়সী শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি দেখে তদন্তকারীরা জানিয়েছেন, খুব নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছিল। সূত্র: বিবিসি