পুলিশ সুপার অপসারণ দাবিতে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
 
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফখরে আলম, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য ওহাবুজ্জামন ঝন্টু, সাকিরুল কবীর রিটন ও এইচআর তুহিন।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএফইজে ও প্রেসক্লাবের সহ-সভাপতি মনোতোষ বসু, বিএফইজের সাবেক সহ-সভাপতি সাজেদ রহমান বকুল, সাবেক যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজে সদস্য প্রণব দাস ও মনিরুজ্জামান মুনির, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গণি খান রিমন প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।