কাজী তাজউদ্দিন মতি নামে ১৩ বছরের একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে খিলগাঁওয়ে রওজাতুস সুন্নাহ মাদ্রাসায় পড়ত। গত ৩ মার্চ সকালে গোপালগঞ্জ সদরের নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৪টায় ঢাকার ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারে তাকে সর্বশেষ দেখা গেছে। এরপর থেকে সে নিখোঁজ। এ বিষয়ে বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি র্যাব-১০ কে জানানো হয়েছে। কেউ তার সন্ধান পেলে তার ভাই সাজ্জাদ কাজীর ০১৭১২-০৪৩৮৩১ নম্বরে বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার। — সংবাদ বিজ্ঞপ্তি