নওগাঁ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান, সম্পাদক শফিকুল

নওগাঁয়প্রেসক্লাবের নির্বাচনে শাহজাহান আলী (ভোরের ডাক) সভাপতি ও শফিকুল ইসলাম খোকন (মাছরাঙা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন নওগাঁ জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলাম। এ ছাড়া তার সহযোগী হিসেবে সদস্য ছিলেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আতাউর রহমান খোকা ও নওগাঁ জেলা প্রেসক্লাবে সিনিয়র সদস্য মাসুদুর রহমান রতন।
 
নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি বিশ্বনাথ দাস (অপরাধ অনুসন্ধান) ও আজাদ হোসেন (প্রথম সংবাদ), যুগ্ম সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল (খবর পত্র) ও শফিক ছোটন (বাংলানিউজটোয়েন্টিফোর ও যমুনা টিভি), অর্থ সম্পাদক পদে আব্দুর রশীদ তারেক (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক আরিফুল হক (বৈশাখী টিভি, যায়যায় দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার রউফ পাভেল (দ্যা রিপোর্ট২৪.কম ও খোলা কাগজ)।
 
কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- আসাদুর রহমান জয় (এনটিভি ও আমাদের সময়), এবিএম রফিকুল ইসলাম (ফ্রিল্যান্স), এমদাদুল হক সুমন (ইনকিলাব ও দৈনিক বগুড়া), সুলতানুল আলম মিলন (বাংলাদেশ সময়), বেলায়েত হোসেন (বাংলাভিশন ও মানবকন্ঠ), একে সাজু (চ্যানেল নাইন)।