তুরস্কে জন্ম নিয়েছে দেড়লাখেরও বেশি সিরিয়ান শিশু

সিরিয়ায় পাঁচ বছর ধরে চলছে গৃহযুদ্ধ। এরমাঝেই দেশত্যাগে বাধ্য হয়েছে অনেক সিরিয়ান। আর সবচেয়ে বেশি অভিবাসী আশ্রয় নিয়েছে প্রতিবেশি দেশ তুরস্কে। আর সেখানেই জন্ম নিয়েছে দেড় লাখেরও বেশি সিরিয়ান শিশু। সোমবার এমনটাই জানালেন দেশটির উপ-প্রধানমন্ত্রী লুফতি এলভান।
 
জেনেভোয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় এই দাবি করেন তিনি। তিনি বলেন, সিরিয়ায় চলমান মানবিক সঙ্কটে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে তুরস্ক। এই সময়েই তুরস্কে জন্ম নিয়েছে ১ লাখ ৫২ হাজার সিরিয়ান শিশু। আর দেশটিতে আশ্রয় নিয়েছে ২৭ লাখেরও বেশি সিরিয়ান।
 
আন্তর্জাতিক সম্প্রদায়কে কয়েকবারই সাহায্যের হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে তুরস্ক। সিরিয়া থেকে অর্ধেকের বেশি মানুষই দেশত্যাগে বাধ্য দিয়েছে।
 
জাতিসংঘের অধিবেশনে পশ্চিমা দেশগুলোসহ আবারও সবার প্রতি এই আহ্বান জানান এলভান। এএফপি