কুমিল্লায় দুই শিশু সহোদর হত্যা মামলার আসামি সফিউল গ্রেফতার

 
কুমিল্লায় দুই ভাই মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) হত্যা মামলার একমাত্র আসামি তাদের সত্ভাই মো. আল শফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে কুমিল্লার গোয়েন্দা পুলিশের এসআই শাহকামাল আকন্দ এ খবর নিশ্চিত করেছেন।
 
শনিবার বিকালে কুমিল্লা সিটি করপোরেশনের ঢুলিপাড়ার একটি বাড়ি থেকে জয় ও মণি’র লাশ উদ্ধার করা হয়। পরে ওই রাতেই সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতদের মা রেখা বেগম। মামলায় ঘাতক সত্ ভাই ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র শফিউল ইসলাম ছোটনকে (২৩) আসামি করা হয়। নিহত শিশুদের ময়নাতদন্ত শেষে গত রবিবার বাদ যোহর স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
 
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে সফিউলকে গ্রেফতার কর হয়। রাতেই তাকে কুমিল্লায় নেয়া হয়।