লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী মোসলেহ উদ্দিনের বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় তার ভাই মহিউদ্দিন আহত হন। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীর অভিযোগ, মোসলেহ উদ্দিনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে সরকার সর্মথিত দলের লোকজন।
তবে মোসলেহ উদ্দিনের মোবাইলে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।