নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

 
কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত রিয়াদ (১০) উপজেলার দিশাগঞ্জের খোকন মিয়ার ছেলে। রবিবার থেকে সে নিখোঁজ ছিল।
 
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র জানান, সকালে উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালায় একটি বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে রিয়াদের লাশ উদ্ধার করে।
 
তবে কিভাবে রিয়াদকে হত্যা করা হয়েছে সেটি তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।