সাতক্ষীরার আশাশুনিতে অজ্ঞাত পরিচয় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের পাঁচপোতা বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা পাঁচপোতা বিলে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহত ঐ যুবকের ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।