শৈলকুপায় অস্ত্রসহ শীর্ষ চরমপন্থি নেতা গ্রেফতার

 
ঝিনাইদহের শৈলকুপায় বাদশা লস্কর ( ৪৫ ) নামে এক চরমপন্থি দলের শীর্ষ ক্যাডারকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি এসএমজি, একটি ওয়ান সুটার গান ও ১০৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তিনি ব্যাসপুর গ্রামের  এমদাদ লস্করের ছেলে।
 
র‌্যাব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, তারা গোপন সূত্রে খবর পান বাদশা দলবল নিয়ে ব্যাসপুর গ্রামে অবস্থান করছে। রাত আটটার দিকে র‌্যাবের একটি দল ওই গ্রামে অভিযান শুরু করে। বাদশার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে।
 
বাদশা চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের একজন শীর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ আছে।