পঞ্চগড়ে বাজারে অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মিভূত

 
পঞ্চগড়ের বোদা উপজেলার গড়েরডাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
 
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বেংহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ স্থানীয় ব্যবসায়ীরা।
 
IMG0
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে ঐ বাজারের সেলিমের মুদির দোকানে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয় স্থানীয়রা। মুহূর্তেই বাজারের ১০টি দোকান জলে পুড়ে ছাই হয়ে যায়।
 
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।