মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে সিরাজগঞ্জে এক বখাটে যুবকের ছয়মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শামিম রেজা (২২) সদর উপজেলার শালুভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ব্রেনজন চাম্বুগং অভিযুক্ত যুবককে এই দণ্ডাদেশ প্রদান করেন।
সদর থানার উপ-পরিদর্শক আনিস আহম্মেদ জানান, শামিম দুপুরে শালুয়াভিটা আলিয়া মাদ্রসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করছিল। এলাকাবাসী থেকে অভিযোগ পেয়ে পুলিশ তাকে হাতে নাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিচারক তাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।