ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে রোগীর স্বজনদের ‘হাতাহাতির’ অভিযোগে হাসপাতালে তালা লাগিয়ে দিয়েছে ইন্টার্ন ডাক্তাররা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইন্টার্ন চিকিৎসক তার দায়িত্ব পালন করছিলেন। এসময় তার সঙ্গে রোগীর স্বজনরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একসময় হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ইন্টার্ন ডাক্তাররা। পরে তারা দায়িত্ব পালন থেকে বিরত থেকে হাসপাতালে তালা লাগিয়ে দেয়।