৮ই মার্চ বিশ্ব নারী দিবসে আমারি ঢাকার সকল ফুড আউটলেটে তিনদিন ৩০% ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানায় তারা।
এছাড়াও সকল নারীদের জন্য আমারির স্পেশাল স্পা অফার থাকবে ৫০% ছাড়ে। ৭ই মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত চলবে এই অফারগুলো।
এছাড়াও আগামী ৮ই মার্চ আমারি ঢাকা আয়োজন করবে উইমেন্স রিক্রুটমেন্ট ডে। আগ্রহী নারীরা এই ওয়াক-ইন-ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে সকাল ০৯:৩০ থেকে বিকাল ০৩:০০ ঘটিকা পর্যন্ত আমারির ইডেন গ্রান্ড বলরুমে যেতে পারবেন।