আরো বেশি কৃতিত্ব পাওয়ার যোগ্য ট্রাম্প : জন স্কালি

 
গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্পকে যতখানি কৃতিত্ব দিচ্ছে, তিনি তার চেয়েও বেশি কৃতিত্ব পাওয়ার যোগ্য বলে মন্তব্য করলেন পেপসি এবং অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালি। তিনি আরো জানান, ট্রাম্প-এর সঙ্গে তার অনেকদিন থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং  ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ না নিলেও, প্রচারণাটি পছন্দ করেছেন তিনি।
 
স্কালি আরো জানিয়েছেন, মানুষ যে এখন আর রাজনীতিবিদদের পছন্দ করতে পারছেন না, সে বিষয়টি ট্রাম্প অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের চেয়েও বেশি বিশ্বাস করেন। এ জন্যই ট্রাম্পের প্রচারণা অন্যান্যদের তুলনায় ভিন্ন। এ ছাড়াও স্কালি জানিয়েছেন, ট্রাম্প সমর্থকদের বিশ্বাস, তিনি ভিন্নধারার একটি রাজনীতি প্রথা গড়ে তুলতে পারবেন।
 
এবারের নির্বাচনে সামাজিক মাধ্যমের ভূমিকা প্রসঙ্গে স্কালি বলেছেন, '২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন রাজনৈতিক দলগুলোকে বড় মাত্রার একটি মেসেজ পাঠাচ্ছে, বিশেষ করে রিপাবলিকান পার্টির কাছে। মেসেজটি হচ্ছে, দলগুলো অপ্রাসঙ্গিক। আর এ বিষয়টি সম্ভব হয়েছে সামাজিক মাধ্যমের কারণে।' বিডি নিউজ।